ভূমিকম্পে ঢাকার বিভিন্ন এলাকায় শিক্ষার্থী ও শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১৮ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।
আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।
ভূমিকম্পে আহতরা হচ্ছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের ২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও জিয়া হলের আবাসিক ছাত্র আরাফাত (২০), অর্থনীতি বিভাগের ২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও জিয়া হলের আবাসিক ছাত্র নুরুল হুদা (২০), মোহাম্মদপুরের কামরুল আলমের মেয়ে সুবিয়া (১৪), ঢাকার কামরাঙ্গীরচরের বাদশা মিয়ার ছেলে সোহেল (৩৫), মালিবাগ চৌরাস্তা মাটির মসজিদ এলাকার হারুনুর রশিদ (৫৬), মিরেরটেকের ১৬ নম্বর গলি নির্মাণ শ্রমিক আবুল খায়ের (৬০), একই এলাকার রিকশাচালক অজ্ঞাত পুরুষ (৪০), ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ও মহসিন হলের আবাসিক ছাত্র তানজিল হোসেন (২৬), খিলগাঁও এলাকার হারুনুর রশিদ (৫৫), ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী ও মহসিন হলের ভিপি সাদিক শিকদার (২৬), রিপন (২৮), বিল্লাল (৬), ফারজানা তানভীর (২৩), প্রভা (১৮), গালিব (১৮), মধু (৩০) ও আরমানিটোলা এলাকার সজীব (২২)
এদিকে ভূমিকম্পে পুরান ঢাকার বংশালে একটি পাঁচ তলা ভবনের ছাদের রেলিং ধসে তিন পথচারী নিহত হয়েছেন। এ ছাড়া ভূমিকম্পে সড়কের পাশের দেয়াল ধসে ফাতেমা (১) নামের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস