ATN
শিরোনাম
  •  

অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান

         
অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান

অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর পক্ষ থেকে রাজধানী ঢাকায় অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানী ঢাকার খামারবাড়ি এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এর কনভেনশন হলে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের এবং দুস্থ, অসহায় ও নির্যাতিত পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।

‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত মানবিক এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও সংগঠনটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি’র কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলম, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এবং ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডাঃ মনোয়ার কাদির বিটু, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য নাজমুল হাসান, মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন এবং বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ প্রমুখ।

এছাড়া, স্থানীয় বিএনপি ও জাতীয় নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই মানবিক সহায়তা কর্মসূচি ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে একটি বিশেষ প্রয়াস হিসেবে পরিচালিত হয়, যেখানে সংগঠনটি সরকারের প্রতি আহ্বান জানায় যাতে দেশের অসহায় ও দুস্থ জনগণের পাশে আরও বেশি মানবিক সহায়তা প্রদান করা হয়।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ