নিজেদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দেশের র্শীর্ষস্থানীয় আলেমারা।
আজ বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলানয়নতনে জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ এর আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান।
বক্তারা বলেন, উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ নেতৃত্ব ও জনমতের শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে ইসলামের দাওয়াত, গবেষণা এবং ধর্মীয় অভিভাবক্ত প্রতিষ্ঠান হিসাবে কাজ করবে এই কাউন্সিল।
আলেমদের বিভক্তির কারণে অন্যরা সুযোগ নিচ্ছে মন্তব্য করে তারা বলেন, এর ফলে আহমেদিয়াদের অমুসলিম ঘোষণা, শাপলা চত্ত্বর হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই চেতনার বাস্তায়নের ব্যাপারে কার্যকর উদ্যোগ দেখা যায়নি।
সংগঠনের সভাপতি মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর।
এছাড়া মাওলানা মামুনুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীসহ আলেমরা বক্তব্য রাখেন।
রিপোর্ট : ম. ই. মি/টুবন