ATN
শিরোনাম
  •  

বিনিয়োগ আকর্ষণে ভারত সফরে আফগানিস্তানের বাণিজ্যমন্ত্রী

         
বিনিয়োগ আকর্ষণে ভারত সফরে আফগানিস্তানের বাণিজ্যমন্ত্রী

বিনিয়োগ আকর্ষণে ভারত সফরে আফগানিস্তানের বাণিজ্যমন্ত্রী

পাঁচদিনের সফরে বুধবার ভারতে পৌঁছেছেন আফগানিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী নূরউদ্দিন আজিজি। সফরকালে তিনি ভারতের বাণিজ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক ছাড়াও নয়াদিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শন করবেন।

পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পথ খুঁজছে। এর অংশ হিসেবে ভারতীয় বিনিয়োগ আকর্ষণ করতে চাইছে কাবুল। গত মাসে কাবুলে দূতাবাস পুনরায় চালু করে তালেবানের সঙ্গে সম্পর্কের উন্নতি করেছে ভারত।

আফগানিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজিজি ভারতের বাণিজ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করবেন। তাদের আলোচনায় অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য সহজীকরণ, যৌথ বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং আঞ্চলিক ট্রানজিট রুটে আফগানিস্তানের ভূমিকা জোরদার করার বিষয়গুলো গুরুত্ব পাবে।

সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ থাকায় শস্য, ওষুধ ও শিল্পপণ্যের প্রবেশাধিকার খুঁজছে আফগানিস্তান।

রিপোর্ট : আ. সা/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ