শততম টেস্ট সেঞ্চুরি দিয়েই স্মরণীয় করে রাখলেন মুশফিকুর রহিম
নিজের শততম টেস্ট সেঞ্চুরি দিয়েই স্মরণীয় করে রাখলেন মুশফিকুর রহিম। বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরি করলেন তিনি। আউট হওয়ার আগে মুশফিক করেছেন ১০৬ রান।
ধারাভাষ্যকারদের মতো এই প্রশ্নটা সব ক্রিকেট সমর্থকদের মধ্যেই ঘুরপাক খাচ্ছিল। ১ রানের আক্ষেপ নিয়ে মুশফিক সারারাত ঘুমিয়েছেন কিভাবে। নিজের শততম টেস্ট খেলতে নেমে প্রথমদিন স্পটলাইট পুরোটাই নিজের দিকে টেনে এনেছিলেন মুশফিক। ৯৯ রানে অপরাজিত থেকে শেষ করেছিলেন প্রথম দিনের খেলা।
পুরোটা রাত শুধু মুশফিক নয়, ১ রানের আক্ষেপে হয়তো ঘুমাতে পারেননি অনেকেই। এমনিতেই টেস্টে সেঞ্চুরি বিশেষ কিছু, সেখানে শততম টেস্টে সেঞ্চুরির মহত্ব তো আরও বেশি। হোম অব ক্রিকেটে দ্বিতীয় দিনের সকালটার জন্যই যেন গল্পটা সাজিয়ে রেখেছিলেন মিস্টার ডিপেন্ডেবল।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার সকালে সূর্যের মিষ্টি আলো তখনও উজ্জ্বল, যখন মুশফিক তার শততম টেস্টের উপলক্ষ্যটাকে পূর্ণতা দিলেন সেঞ্চুরি দিয়ে।

১৪৮ বছরের টেস্ট ইতিহাসে এর আগে ৮৩ ক্রিকেটার ১০০ টেস্ট খেলেছেন। যার মধ্যে শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েন মাত্র ১০ জন ব্যাটসম্যান। অভিজাত ফরম্যাটের সেই এলিট লিস্টে ১১তম ক্রিকেটার হিসেবে নিজের নামটা লেখালেন মুশফিক।
শততম টেস্টে সেঞ্চুরির তালিকায় প্রথম নাম ইংল্যান্ডের কলিন কাউড্রে। ১৯৬৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম এই কীর্তি গড়েন ইংলিশ কিংবদন্তি। এরপর জাভেদ মিয়াঁদাদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, ইনজামাম-উল-হকের পর দুই ইনিংসেই সেঞ্চুরি করেন রিকি পন্টিং। এদের পর গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, জো রুট ও সবশেষ ২০২২ সালে ডেভিভ ওয়ার্নার ঢুকেছেন এই এলিট লিস্টে। সেখানে এখন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে ১১তম নামটা মুশফিকুর রহিমের।
ক্যারিয়ারের ত্রয়োদশ সেঞ্চুরিতে বাংলাদেশের হয়ে মুমিনুল হকের সবচেয়ে বেশি শতরানের রেকর্ডও স্পর্শ করেছেন মুশি। সেঞ্চুরির পর নিজের ইনিংসটা যদিও বেশিদূর নিতে পারেননি। তাতে কী, ছোট এই সেঞ্চুরিটাই তাঁকে অমরত্ব দেয়ার জন্য যথেষ্ট।
রিপোর্ট : আ/টুবন