ATN
শিরোনাম
  •  

একদিন কমে পরদিনই স্বর্ণের দাম বাড়ল দ্বিগুণ

         
একদিন কমে পরদিনই স্বর্ণের দাম বাড়ল দ্বিগুণ

একদিন কমে পরদিনই স্বর্ণের দাম বাড়ল দ্বিগুণ

দেশের বাজারে একদিন কমে পরদিনই স্বর্ণের দাম দ্বিগুণ বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬১২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে করে ভালো মানের স্বর্ণের দাম ২ লাখ ৯ হাজার টাকা ছাড়িয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

এর আগে গতকাল মঙ্গলবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৩৬৪ টাকা পর্যন্ত কমানো হয়। কিন্তু একদিনের ব্যবধানে তা প্রায় দ্বিগুণ দুই হাজার ৬১২ টাকা বেড়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ৪২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ২৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬০১ টাকা।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ