ATN
শিরোনাম
  •  

সিলেটে সমিত, ইংল্যান্ডের পথে হামজা

         
সিলেটে সমিত, ইংল্যান্ডের পথে হামজা

সিলেটে সমিত, ইংল্যান্ডের পথে হামজা

হামজা চৌধুরী ও সমিত সোমদের বাংলাদেশ ফুটবলে ২২ বছর পর হারিয়েছে ভারতকে। সেই আনন্দ সঙ্গী করে সিলেটে পরিবারের কাছে গেছেন সমিত, ভারত বধের অন্যতম নায়ক হামজা আছেন ইংল্যান্ডের পথে।

জানা গেছে, হামজা চৌধুরী বুধবার (১৯ নভেম্বর) সকালে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছেন। ফিফা উইন্ডো শেষে দ্রুত তাকে ইংল্যান্ডের লেস্টার সিটিতে যোগ দিতে হবে।

সমিতের কানাডার লিগে বিরতি রয়েছে। তাই তিনি দেশে থাকবেন কয়েকদিন। আজ তাই পরিবারের সঙ্গে সময় কাটাতে সিলেটে গেছেন। আমেরিকান প্রবাসী জায়ান আহমেদ বৃহস্পতিবার বাবার সঙ্গে ঢাকা ত্যাগের কথা রয়েছে। স্থানীয় ফুটবলাররাও সকালে টিম হোটেল ছেড়েছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ভারতকে হারিয়ে দীর্ঘ দুই দশকের হতাশা আর আক্ষেপ ঘুচায় বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সি- গ্রুপে নিজেদের পঞ্চম ম্যাচে ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড শেখ মোরসালিন।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ