ভালো কোম্পানি শেয়ারবাজারে অন্তর্ভুক্ত হতে চায় না : ডিএসই চেয়ারম্যান
ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেছেন, নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা জটিলতায় ভালো কোম্পানি শেয়ারবাজারে আসতে চায় না। এজন্য ঘন ঘন নিয়ম-নীতির পরিবর্তন না করে বিনিয়োগ বান্ধব নীতিমালা প্রণয়নে দীর্ঘমেয়াদি সংস্কারের আহ্বানও জানান তিনি।
আজ বুধবার সকালে রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে পুঁজিবাজারের উন্নয়নে অংশীজনদের নিয়ে সেমিনারে এসব কথা বলেন ডিএসই চেয়ারম্যান।
সেমিনারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের খসড়া নীতিমালা-২০২৫ নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাবনা ব্যক্ত করেন বিনিয়োগকারীসহ পুঁজিবাজার সংশ্লিষ্টরা।
এসময় বক্তারা বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভালো কোম্পানি অন্তর্ভুক্ত করাসহ আরও বেশি আইপিও এনে শেয়ারবাজারের গতিশীলতা বাড়ানোর বিকল্প নেই।
ঢাকা ব্রোকার্স অ্যাসোসিয়েশন- ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বলেন, বাজার বান্ধব আইপিও না হলে, বিগত সময়ের মতো পিছিয়ে যাবে শেয়ারবাজার। আর ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম তাগিদ দেন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার।
রিপোর্ট : সে. মা/টুবন