ATN
শিরোনাম
  •  

জাপানে ভয়াবহ আগুনে ১৭০ ভবন ভস্মিভূত

         
জাপানে ভয়াবহ আগুনে ১৭০ ভবন ভস্মিভূত

জাপানে ভয়াবহ আগুনে ১৭০ ভবন ভস্মিভূত

জাপানের দক্ষিণাঞ্চলে উপকূলীয় ওইটা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭০টিরও বেশি ভবন পুড়ে গেছে।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটে কিয়ুসু দ্বীপের সাগানোসেকি জেলার ওইটা শহরে একটি মাছ ধরার বন্দরে আগুন লাগে। মুহূর্তেই তা বনাঞ্চলে ছড়িয়ে পড়ে।

আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি।

অগ্নিকাণ্ডের পর সাগানোসেকি জেলার ১৭৫ বাসিন্দাকে তাদের বাড়িঘর থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়। এখনো এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, স্থানীয় কর্তৃপক্ষ ও সামরিক বাহিনী যৌথভাবে কাজ করছে।

পরিস্থিতি মোকাবিলায় সামরিক বাহিনীর একটি ফায়ারফাইটিং হেলিকপ্টার পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। আগুনের উৎস খতিয়ে দেখতে তদন্ত করছে কর্তৃপক্ষ।

রিপোর্ট : আ. সা/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ