ট্রাম্পের ‘রাজনৈতিক জীবনের ইতি ঘটবে’: হুঁশিয়ারি মাদুরোর
যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ চালালে তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ডেকে আনবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
সোমবার এক টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করেন, ট্রাম্পকে ঘিরে থাকা কিছু মহল যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তার ভাষায়, এ ধরনের উসকানি ট্রাম্পকে ধ্বংসের মুখে ঠেলে দেবে।
এছাড়া ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত বলেও মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর কিছু গোষ্ঠী ভেনেজুয়েলাকে ব্যবহার করে ট্রাম্পকে ধ্বংস করতে চায়। তারা চায় ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে ট্রাম্প তার জীবনের সবচেয়ে বড় ভুলটি করুক। আর সেটা হলে তার নেতৃত্ব এবং নাম-উভয়েরই রাজনৈতিক পরিসমাপ্তি ঘটবে।
মাদুরো দাবি করেন, এই উসকানি শুধু প্রকাশ্য প্রতিপক্ষদের কাছ থেকেই নয়, ট্রাম্পের আশপাশের কিছু মানুষের মধ্য থেকেও আসছে।
রিপোর্ট : অ. মৈ/টুবন