ATN
শিরোনাম
  •  

সৌদি আরবকে ন্যাটো-বহির্ভূত ‘প্রধান’ মিত্র বলে অভিহিত করেছেন ট্রাম্প

         
সৌদি আরবকে ন্যাটো-বহির্ভূত ‘প্রধান’ মিত্র বলে অভিহিত করেছেন ট্রাম্প

সৌদি আরবকে ন্যাটো-বহির্ভূত ‘প্রধান’ মিত্র বলে অভিহিত করেছেন ট্রাম্প

সৌদি আরবকে ন্যাটো-বহির্ভূত ‘প্রধান’ মিত্র বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ১ লাখ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পাশাপাশি বেসামরিক পারমাণবিক শক্তির উপর একটি ‘যৌথ ঘোষণা’ অনুমোদন করেছে উভয় পক্ষ।

সাত বছরের বেশি সময় পর স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় প্রথমবারের মতো ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আতিথ্য গ্রাহণ করলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউজে সৌদি যুবরাজের সাথে এক নৈশভোজে ট্রাম্প বলেন, ‘সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে একটি প্রধান, ন্যাটো বহির্ভূত মিত্র হিসেবে মনোনীত করে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব সামরিক সহযোগিতাকে আরও উচ্চতায় নিয়ে যাচ্ছে, যা খুবই গুরুত্বপূর্ণ।’

দুই দেশের মধ্যে একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর এই ঘোষণা দেন ট্রাম্প। এই চুক্তি যা দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করে এবং এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধি সমর্থন করার জন্য অংশীদারদের যৌথ প্রতিশ্রুতি প্রতিফলিত করে বলে সৌদি সংবাদ মাধ্যমগুলো বলছে।

এদিকে, মার্কিন প্রশাসন জানিয়েছে, উভয় পক্ষ বেসামরিক পারমাণবিক শক্তির উপর একটি ‘যৌথ ঘোষণা’ অনুমোদন করেছে, যা আগামী দশকগুলোতে বিলিয়ন ডলারের সহযোগিতার আইনি ভিত্তি প্রতিষ্ঠা করবে।

হোয়াইট হাউস জানায়, এটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের নিয়ম অনুসারে করা হবে। এছাড়া ট্রাম্প এফ-৩৫ যুদ্ধবিমানসহ একটি অস্ত্র চুক্তিও অনুমোদন করেছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র সফররত সৌদি যুবরাজ বিন সালমান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে সৌদি আরবের বিনিয়োগ ৬শ’ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলারে উন্নীত করা হবে।

রিপোর্ট : শা. মা/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ