ভোলায় ধান কাটার মৌসুম ঘিরে ফের সক্রিয় লাঠিয়াল বাহিনী
ভোলার দূর্গম চরে ধান কাটার মৌসুম ঘিরে ফের সক্রিয় হয়েছে লাঠিয়াল বাহিনী। চরে লাঠিয়ালদের মহড়া, হামলা আর ধান লুটের ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকরা।
ভোলার দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন নেয়ামতপুর চর। মেঘনার বুকে প্রায় দুই দশক আগে জেগে ওঠা এই চরে বসবাস করছে কয়েক হাজার মানুষ। ধান চাষ, কৃষিকাজ আর মহিষ পালনই যাদের প্রধান জীবিকা।
কিন্তু ধান কাটার এই মৌসুমে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে লাঠিয়ালদের দৌরাত্ম্য। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ায় থাকা একদল লাঠিয়াল চর দখল ও কৃষকদের ধান লুটে নিতে মরিয়া হয়ে উঠেছে।
দিনে মহড়া আর রাতে লুটপাট এরই মধ্যে অনিশ্চয়তায় দিন কাটছে প্রকৃত জমির মালিকদের। ধান গোলায় তুলতে পারবেন কি না তা নিয়েও উদ্বিগ্ন কৃষকরা।
লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন করে নিজেদের নিরাপত্তার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তবে চরের উত্তেজনা নিরসন ও কৃষকদের নিরাপত্তায় টহল থাকবে বলে জানিয়েছে পুলিশ।
রিপোর্ট : শা./সা.সি