ATN
শিরোনাম
  •  

তিন ফরম্যাটে তিন সহ-অধিনায়ক শান্ত-মিরাজ ও সাইফ

         
তিন ফরম্যাটে তিন সহ-অধিনায়ক শান্ত-মিরাজ ও সাইফ

তিন ফরম্যাটে তিন সহ-অধিনায়ক শান্ত-মিরাজ ও সাইফ

আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট-ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেট দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন যথাক্রমে মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত এবং সাইফ হাসান।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

বিসিবি জানিয়েছে, টেস্টে মেহেদী হাসান মিরাজ, ওয়ানডেতে নাজমুল হোসেন শান্ত এবং টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফ হাসান।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের শেষ পর্যন্ত বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে থাকবেন শান্ত। তার ডেপুটি হলেন মিরাজ।

চলতি বছরের জুনে এক বছরের জন্য ওয়ানডে অধিনায়ক হন মিরাজ। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন শান্ত।

টি-টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিক এবং দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন সাইফ।

২০২৬ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের অধিনায়ক থাকবেন লিটন কুমার দাস। তার ডেপুটি হিসেবে কাজ করবেন সাইফ।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ