ATN
শিরোনাম
  •  

২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ

         
২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ

২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ

২২ বছরের আক্ষেপ ঘুচিয়ে ফুটবলে ভারতকে হারাল বাংলাদেশ। ২০০৩ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর আর তাদের হারাতে পারেনি। আজ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ হোম ম্যাচে ভারতকে ১-০ গোলে হারালেন হামজা-মোরসালিনরা।

ঢাকা স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটের সময় বাঁপ্রান্ত থেকে রাকিবের বাড়ানো বলে ভারতের গোলকিপারের সামনে থেকে টোকা দিয়ে গোল করেন শেখ মোরসালিন। পিছিয়ে পড়ার পর ভারতীয় দল চাপিয়ে খেলার চেষ্টা করেছে। হামজা চৌধুরীর নেতৃত্বে মাঝমাঠের দখল অবশ্য হারায়নি বাংলাদেশ। এর মধ্যে দুই দলের খেলোয়াড়দের উত্তেজনায় উত্তাপ ছড়িয়েছে ম্যাচ।

দ্বিতীয়ার্ধে আরো তেড়েফুঁড়ে খেলে সমতা আনার চেষ্টা করেছে ভারত। তবে হামজা চৌধুরীর নেতৃত্বে এদিন আর পতন হয়নি বাংলাদেশের। ভরা গ্যালারির সামনে জয় নিয়ে মাঠ ছেড়েছে তার দল।

এই মাঠেই লাল-সবুজের প্রতিনিধিরা ২০০৩ সালে সর্বশেষ সাফ ফুটবলের সেমিফাইনালে হারিয়েছিল ভারতকে। সেই জয়ের ২২ বছর পর আবার জয়ের উৎসবে ভাসালো বাংলাদেশকে। আর তাতে এশিয়ান কাপের বাছাইপর্বে প্রত্যাশামতোই এলো প্রথম জয়।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ