চার দশক পরে অবশেষে টম ক্রুজের হাতে অস্কার সম্মাননা
অবশেষে টম ক্রুজের সেই আক্ষেপ দূর হলো। লস অ্যাঞ্জেলেসে আয়োজিত জমকালো অনুষ্ঠানে অস্কারের গভর্নরস অ্যাওয়ার্ডসে সম্মাননা পেলেন হলিউডের এ সুপারস্টার। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এই বিশেষ পুরস্কারটি তার হাতে তুলে দেয়। চার দশকের বেশি সময়ের দীর্ঘ অভিনয়যাত্রা, অগণিত ব্লকবাস্টার ও প্রশংসিত চরিত্র—তবুও এতোদিন অস্কারের মূল আসরে অপ্রাপ্তিই ছিলেন টম ক্রুজ।
টমের হাতে সম্মাননা তুলে দেন মেক্সিকান পরিচালক আলেহান্দ্রো গনজালেস ইনারিতু—যার সঙ্গে টম এখন তার নতুন ছবির কাজে যুক্ত। মঞ্চে উঠতেই অতিথিরা দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিবাদন জানান ‘মিশন: ইমপসিবল’ তারকাকে। আবেগে টমের চোখ ছলছল করে ওঠে। বক্তব্যে তিনি জানান—হলিউডের সহকর্মী, সিনেমার শক্তি এবং বৈচিত্র্যের প্রতি তার গভীর শ্রদ্ধা।
টম ক্রুজ বলেন, ‘সিনেমা আমাকে পৃথিবীর নানা প্রান্তে পৌঁছে দিয়েছে। আমাকে শিখিয়েছে ভিন্ন সংস্কৃতি ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধা, মানবিকতা। থিয়েটারে আমরা সবাই এক—একসঙ্গে হাসি, উপভোগ করি, আশাবাদ খুঁজি। এটাই শিল্পের শক্তি। আমি শুধু সিনেমা বানাই না, আমার জীবনটাই সিনেমা।’
সিনেমার প্রতি তার প্রেমের শেকড়টি নিয়েও স্মৃতিচারণ করে তিনি জানান, অল্প বয়সে অন্ধকার থিয়েটারে পর্দার আলোয় বদলে যাওয়া সেই মুহূর্তই তাকে টেনে নেয় এক নতুন জগতে—অভিযানের, গল্পের, মানবতার জগতে। সেই থেকেই সিনেমার সঙ্গে পথচলা।
উল্লেখ্য, এর আগে, চারবার অস্কারে মনোনয়ন পেলেও কখনোই পুরস্কার জেতা হয়নি টম ক্রুজের। ১৯৯০ সালে বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই, ১৯৯৭ সালে জেরি ম্যাগুয়ের—উভয়টিতে সেরা অভিনেতা হিসেবে, ২০০০ সালে ম্যাগনোলিয়া-তে পার্শ্ব-অভিনেতা হিসেবে এবং ২০২৩ সালে টপ গান: ম্যাভেরিক–এর প্রযোজক হিসেবে মনোনয়ন পেয়েছিলেন তিনি। তবে চারবারই পুরস্কার ছিল তার নাগালের বাইরে। অবশেষে ৬৩ বছর বয়সে এসে বহুল প্রতীক্ষিত স্বীকৃতি পেলেন টম ক্রুজ।
এবারের গভর্নরস অ্যাওয়ার্ডসে শুধু টমই নন, সম্মানিত হয়েছেন আরও তিনজন, প্রোডাকশন ডিজাইনার উইন থমাস, অভিনেত্রী ও কোরিওগ্রাফার ডেবি অ্যালেন এবং কিংবদন্তি সংগীতশিল্পী ডলি পার্টন। তাদের প্রতিও কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান টম ক্রুজ।
রিপোর্ট : এটিএন নিউজ/টুবন