১০ বছরে ইউক্রেনকে ১০০ রাফাল যুদ্ধবিমান দেবে ফ্রান্স
ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে দেশটিকে ১০ বছরের সর্বোচ্চ ১০০টি উন্নতমানের রাফাল যুদ্ধবিমান সরবরাহ করার পরিকল্পনা ঘোষণা করেছে ফ্রান্স।
স্থানীয় সময় সোমবার, প্যারিসের কাছে ভিলাকুবলে সামরিক ঘাঁটিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সফরের পর, দু’দেশের মধ্যে একটি ‘লেটার অব ইন্টেন্ট’ স্বাক্ষরিত হয়। পরে যৌথভাবে এ পরিকল্পনার ঘোষণা দেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ও ভলোদিমি জেলেনস্কি।
ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, এটি তাদের প্রতিরক্ষা খাতকে, ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তায় নিয়োজিত করার নতুন পদক্ষেপ। তিনি আশাবাদ জানিয়ে বলেন, রাফাল কেনার অর্থায়নে ইউক্রেনের পাশে দাঁড়াবে ইউরোপ।
এদিকে, এই চুক্তিকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাফাল সরবরাহের প্রক্রিয়া আগামী ১০ বছরের মধ্যে ধাপে ধাপে সম্পন্ন হবে।
চুক্তিতে আরও বলা হয়েছে, রাফালের পাশাপাশি 'এসএএমপি-টি' এয়ার ডিফেন্স সিস্টেম, আধুনিক রাডারও পাবে ইউক্রেন।
রিপোর্ট : রা. মু/টুবন