ATN
শিরোনাম
  •  

ভারতকে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ

         
ভারতকে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ

ভারতকে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতকে হারানোর লক্ষ্যে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ। দু-দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ ম্যাচটা। বাংলাদেশের মাঠে চাপ অনুভব করলেও, ইতিবাচক ফলের আশা ভারতেরও।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে আজ মঙ্গলবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

এশিয়ান কাপের মূলপর্বে ওঠার আশা আর নেই বাংলাদেশের। তারপরও ম্যাচের গুরুত্ব কম নয় জামালদের জন্য। কারণ ভারতের বিপক্ষে লড়াই মানেই আলাদা আবহ, আলাদা রোমাঞ্চ।

আবেগ নিয়ন্ত্রণে রেখে মাঠে নামতে চান বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। ইতিহাসের অন্যতম শক্তিশালী স্কোয়াড নিয়েও সাম্প্রতিক ফল ভালো নয় লাল-সবুজের প্রতিনিধিদের। তাই প্রশ্ন ওঠে ভারতের বিপক্ষে কি জয়-খরা কাটাতে পারবে তার দল?

শেষ মুহূর্তে গোল খাওয়ার প্রবণতা নিয়ে চিন্তিত বাংলাদেশ অধিনায়ক জামাল, তবুও ভারত ম্যাচ নিয়ে তার বিশ্বাস অটুট।

আক্রমণাত্মক ফুটবল খেলে ভারত, সেই চ্যালেঞ্জ সামলাতে কতটা প্রস্তুত বাংলাদেশের ডিফেন্ডাররা? রক্ষণভাগের ভুলেই তো গোল হজম করে ম্যাচটা হাতছাড়া হয় বাংলাদেশের।

টেবিলের তলানিতে থেকে মূলপর্বে যাওয়ার দৌড়ে নেই ভারতও। ঘরের মাঠে বাংলাদেশকে হারাতে না পারলেও, তারুণ্যনির্ভর দল নিয়ে এই ম্যাচটা জিততে চায় তারা।

শুধু হামজা নন, বাংলাদেশের সব খেলোয়াড়কেই সমানভাবে গুরুত্ব দিচ্ছে ভারত। বাংলাদেশের মাটিতে খেলার চাপটাও অনুভব করছেন ভারতীয় কোচ। তাই শিষ্যদের কাছ থেকে সেরা খেলাটাই চান তিনি।

রিপোর্ট : জে/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ