ATN
শিরোনাম
  •  

গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘে প্রস্তাব পাস, হামাসের প্রত্যাখ্যান

         
গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘে প্রস্তাব পাস, হামাসের প্রত্যাখ্যান

গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘে প্রস্তাব পাস, হামাসের প্রত্যাখ্যান

গাজার নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের মার্কিন প্রস্তাবের অনুমোদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পারিষদ।

স্থানীয় সময় সোমবার নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি উত্থাপন করে যুক্তরাষ্ট্র। যা ১৩-০ ভোটে পাস হয়।

কোনো দেশ প্রস্তাবটির বিরোধিতা না করলেও ভোটদানে বিরত ছিল রাশিয়া ও চীন, তবে ভেটো দেয়নি তারা। কিছু দেশ শান্তিরক্ষী বাহিনী পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

প্রস্তাবের খসড়া অনুযায়ী, গাজায় হামাসসহ বিভিন্ন সশস্ত্রগোষ্ঠীকে নিরস্ত্র করতে কাজ করবে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী। এছাড়া, এতে প্রশিক্ষিত ফিলিস্তিনি পুলিশ বাহিনী গঠনের আহ্বানও জানানো হয়েছে। প্রস্তাবে 'বোর্ড অফ পিস' নামে একটি অস্থায়ী প্রশাসন গঠনের কথাও বলা হয়েছে, যা গাজার পুনর্গঠন সমন্বয় করবে।

এদিকে, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। এটি গাজায় বহিরাগত নিয়ন্ত্রণ আরোপের পাশাপশি ফিলিস্তিনিদের অধিকার ও দাবি পূরণে ব্যর্থ হয়েছে বলে মত হামাসের।

প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০-দফা গাজা শান্তি পরিকল্পনার একটি অংশ, যার প্রথম ধাপে যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময়ের বিষয়টি কার্যকর হয়।

রিপোর্ট : রা. মু/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ