আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব ফিরে পেলেন শ্রীলংকার সাবেক ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। প্রধান কোচের পাশাপাশি রাজস্থানের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি।
২০২১ থেকে ২০২৪ সাল রাজস্থানের প্রধান কোচের দায়িত্বে ছিলেন সাঙ্গাকারা। ২০২৫ সালে সাঙ্গার জায়গায় রাহুল দ্রাবিড়কে কোচ করে রাজস্থান। ঐ বছর দলের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব পালন করেছেন সাঙ্গা।
রাহুল দ্রাবিড়ের জায়গায় পুনরায় কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাঙ্গাকারাকে। আগামী বছরের আইপিএলে রাজস্থানের ডিরেক্টর অব ক্রিকেটের পাশপাশি কোচের দায়িত্বও পালন করবেন তিনি।
সাঙ্গাকারার অধীনে ২০২২ সালে আইপিএলের ফাইনালে উঠেছিল রাজস্থান। ফাইনালে গুজরাট টাইটান্সের কাছে ৭ উইকেটে হেরে যায় রাজস্থান। ২০২৪ সালে প্লে-অফ থেকে বিদায় নেয় রাজস্থান।
গত বছরের আইপিএলে সাঙ্গাকারাকে সরিয়ে কোচের দায়িত্ব দেওয়া হয় দ্রাবিড়কে। তার অধীনে গত মৌসুমে ১৪ ম্যাচে ৪ জয় ও ১০ হারে ৮ পয়েন্ট নিয়ে দশ দলের প্রতিযোগিতায় টেবিলের নবম স্থানে থেকে আইপিএল শেষ করে রাজস্থান।
রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স