ATN
শিরোনাম
  •  

ইউক্রেনে রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত, আহত ১০

         
ইউক্রেনে রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত, আহত ১০

ইউক্রেনে রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত, আহত ১০

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বালাক্লিয়ায় রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

রোববার রাতের হামলায় শহরের আবাসিক ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন কিশোর রয়েছেন। নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি মস্কো।

এদিকে ইউক্রেনের দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়ার দুটি এলাকা দখলের দাবি করেছে রাশিয়া। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ওডেসার সৌর বিদ্যুৎ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ শক্তি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ক্রেমলিন।

দিনিপ্রোপেত্রোভস্কের কাছে রাশিয়ার হামলা প্রতিহত করার দাবি করে ইউক্রেন। এতে রাশিয়ার বেশ কয়েকজন সেনাসদস্য নিহত হন বলে দাবি ইউক্রেনের সেনাবাহিনীর।

পাল্টাপাল্টি হামলার মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সম্ভাব্য সমাধানের খুব কাছাকাছি বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

রিপোর্ট : শা. মা/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ