ATN
শিরোনাম
  •  

শেখ হাসিনার রায় ঘিরে কোনও আতঙ্ক দেখছি না: স্বরাষ্ট্র উপদেষ্টা

         
শেখ হাসিনার রায় ঘিরে কোনও আতঙ্ক দেখছি না: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনার রায় ঘিরে কোনও আতঙ্ক দেখছি না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে দেশে কোনো আতঙ্ক দেখছেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার ঐতিহাসিক রায় নিয়ে জনমনে কোনও আতঙ্ক দেখছি না। এই রায় ঘিরে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়নি।

তিনি আরও বলেন, সবাই তো এদিক-ওদিক ঘোরাফেরা করছেন। এখনও কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি, বিক্ষিপ্ত ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজন হলে আবারও চিঠি দেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পার্শ্ববর্তী দেশ থেকে অশান্তির উসকানি দেয়া হচ্ছে।

এসময় ‘শিকারের জন্য নয়, সেলফ ডিফেন্স করতে’ পুলিশকে গুলি করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ