ATN
শিরোনাম
  •  

সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

         
সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৫

চট্টগ্রামে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাসের ধাক্কায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে জেলার সীতাকুণ্ড উপজেলার বটতলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী সিডিএম পরিবহনের একটি বাস সীতাকুণ্ড বটতলা এলকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি কার্ভাড ভ্যানকে ধাক্কা দিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরো একজন।

ওসি আরও জানান, এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসে উদ্ধারকার চালায়। হতাহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ