গাজীপুর মহানগর পুলিশে (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া, ছয় জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেয়া হয়েছে।
আজ রবিবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে৷
এতে বলা হয়, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে জিএমপি কমিশনার করা হয়েছে, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধা জেলার পুলিশ সুপার, দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ফরিদপুর জেলায়, ডিএমপির মো. মিজানুর রহমানকে দিনাজপুর জেলায়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি স্বার্থে বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল পরিবর্তন করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স