এআই ব্যবহার করে অর্থ উপদেষ্টার ভুয়া ভিডিও প্রচার, মন্ত্রণালয়ের সতর্কতা
সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের একটি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সতর্কবার্তা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
রবিবার (১৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে ভয়েস প্রদান ও ব্যাকগ্রাউন্ডে অর্থ উপদেষ্টার ছবি ব্যবহার করা হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর কন্টেন্ট জনমনে ভুল ধারণা সৃষ্টি করছে এবং অর্থ উপদেষ্টার সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ন করছে।
অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে ইতোমধ্যে ভিডিওটি অপসারণ ও আইনগত ব্যবস্থার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
এ বিষয়ে সবাইকে সতর্ক করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন সময়ে এ ধরনের ভুয়া ভিডিও বা খবরে বিভ্রান্ত না হয়ে সেগুলো এড়িয়ে চলতে হবে। এছাড়া, এসব ভিডিও বা খবর বিশ্বাস করে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে অনুরোধ করেছে মন্ত্রণালয়।
রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স