প্রবীণ আব্দুল গণি জমাদ্দার দম্পতির পাশে দাঁড়ালেন তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান পটুয়াখালীর ছোট বিঘাই গ্রামের অসহায় প্রবীণ আব্দুল গণি জমাদ্দার দম্পতির পাশে দাঁড়িয়েছেন।
সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বসবাসরত ৭০ বছর বয়সী আব্দুল গণি জমাদ্দার ও তার ৫০ বছর বয়সী স্ত্রী মমতাজ বেগমের জীবনযাপন অত্যন্ত কষ্টকর। বিদ্যুৎবিহীন জরাজীর্ণ ঘরে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন এই প্রবীণ দম্পতি। বিষয়টি দেশের বিভিন্ন গণমাধ্যমে আলোচিত হওয়ার পর তা তারেক রহমানের নজরে আসে।
তারপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন তাদের পাশে দাঁড়াতে। আজ রবিবার (১৬ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল প্রবীণ দম্পতির সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি দম্পতির হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং তাদের প্রতি তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন। এছাড়া উপস্থিত ছিলেন দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ ও পটুয়াখালী জেলা বিএনপি’র নেতা-কর্মীরা।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস