সেনেগালের বিরুদ্ধে আগের দুইবারের ব্যর্থতার পর অবশেষে জয় পেয়েছে ব্রাজিল জাতীয় দল। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে কার্লো আনচেলত্তির শিষ্যরা ২-০ গোলে জয় লাভ করে।
ব্রাজিলের তরুণ উইঙ্গার এস্তেভাও এবং অধিনায়ক কাসেমিরো প্রথমার্ধের সাত মিনিটের ব্যবধানে দুটি গোল করেন। এতে আফ্রিকার দল সেনেগালকে হারাতে সক্ষম হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ব্রাজিলের আক্রমণভাগে এস্তেভাও, মাতেউস কুনিয়া, রদ্রিগো এবং ভিনিসিয়ুসের খেলা চোখে পড়ে। ম্যাচের ২৮তম মিনিটে কাসেমিরোর পাস থেকে বল পেয়ে এস্তেভাও প্রথম গোল করেন। সাত মিনিট পর রদ্রিগোর ফ্রি-কিক থেকে কাসেমিরো ব্যবধান দ্বিগুণ করেন।
দ্বিতীয়ার্ধে ব্রাজিলের খেলার গতি কিছুটা কমলেও, সেনেগাল একটি সহজ সুযোগ নষ্ট করে। পুরো ম্যাচে ব্রাজিল ১৪টি শট নেয়, যার মধ্যে ৬টি লক্ষ্যে। তবে ৬৪তম মিনিটে ডিফেন্ডার গাব্রিয়েল চোট পাওয়ায় কিছুটা অস্বস্তি তৈরি হয়।
ব্রাজিলের জন্য এটি সেনেগালের বিরুদ্ধে প্রথম জয়। ২০১৯ সালে ১-১ ড্র এবং দুই বছর আগে ৪-২ গোলে হারার পর এই জয় তাদের আত্মবিশ্বাসে বাড়তি উজ্জীবন যোগ করল।
দল আগামী মঙ্গলবার ফ্রান্সে তিউনিসিয়ার বিপক্ষে চলতি বছরের শেষ প্রীতি ম্যাচ খেলবে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস