ATN
শিরোনাম
  •  

গোপালগঞ্জে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা

         
গোপালগঞ্জে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা

গোপালগঞ্জে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা

গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে গাছ কেটে মহাসড়ক অবরোধের চেষ্টা হয়েছে। রোববার ভোর সাড়ে ৩টার দিকে গোপালপুর বাজারসংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এই ঘটনা ঘটে। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান-কিছু অজ্ঞাত ব্যক্তি রাতের অন্ধকারে গাছ কেটে রাস্তায় ফেলে রাখে, ফলে যান চলাচলে বিশৃঙ্খলা তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ও রাতইল আর্মি ক্যাম্পের সদস্যরা দ্রুত গিয়ে গাছ অপসারণ করে পরিস্থিতি স্বাভাবিক করে।

ঘটনার সঙ্গে কারা জড়িত-তা শনাক্তে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ