ATN
শিরোনাম
  •  

চীনে ৭০ বছরের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণের খনির সন্ধান

         
চীনে ৭০ বছরের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণের খনির সন্ধান

চীনে ৭০ বছরের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণের খনির সন্ধান

চীনের উত্তর-পূর্ব লিয়াওনিং প্রদেশে গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণের মজুতের সন্ধান পাওয়া গেছে। দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে-দাদোংগৌ এলাকায় আবিষ্কৃত এই খনিতে প্রমাণিত স্বর্ণের মজুত রয়েছে ১ হাজার ৪৪৪ দশমিক ৪৯ টন।

রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসের তথ্যানুযায়ী, খনিটির অর্থনৈতিক সক্ষমতা যাচাই সম্পন্ন হয়েছে এবং এটি এখন উন্নয়ন ও উত্তোলনের জন্য প্রস্তুত। একই সঙ্গে এটিকে ‘অতিবৃহৎ’ উন্মুক্ত খনি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

কর্মকর্তারা জানান, সমুদ্রপৃষ্ঠ থেকে ৭২০ মিটার উচ্চতার এলাকায় প্রায় ২ দশমিক ৫৮৬ বিলিয়ন টন আকরিক পাওয়া গেছে, যেখানে প্রতি টনে গড়ে ০ দশমিক ৫৬ গ্রাম স্বর্ণ পাওয়া সম্ভব। মাত্র ১৫ মাসের অনুসন্ধানের মধ্যেই খনিটির অবস্থান নির্ণয় করা হয়, যা চীনে দ্রুত ও উচ্চমানের খনিজ অনুসন্ধানের নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ