পটুয়াখালীতে বৃদ্ধের দুর্দশা, সহায়তায় যাবে ‘আমরা বিএনপি পরিবার’
পটুয়াখালীর সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের বিঘাইঘাট স্কুলসংলগ্ন আবাসন প্রকল্পে বসবাসরত আব্দুল গনি নামে এক বৃদ্ধ চলতি সপ্তাহে ৭ দিন ধরে না খেয়ে কাতরাচ্ছেন-এমন অভিযোগ ওঠার পর বিষয়টি নজরে আসে বিভিন্ন মহলে।
এ ঘটনায় আজ রবিবার সকাল ১০টায় সংশ্লিষ্ট পরিবারটির খোঁজখবর নিতে যাবে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিদর্শন দলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়া সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টাবৃন্দ, সদস্য সচিব এবং অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস