ATN
শিরোনাম
  •  

নতুন পোশাকে মাঠে নেমেছে পুলিশ

         
নতুন পোশাকে মাঠে নেমেছে পুলিশ

নতুন পোশাকে মাঠে নেমেছে পুলিশ

নতুন লৌহবর্ণের পোশাক পরে মাঠে দায়িত্ব পালন শুরু করেছে বাংলাদেশ পুলিশের সদস্যরা। শনিবার (১৫ নভেম্বর) থেকে ঢাকা মহানগর পুলিশসহ দেশের সব মহানগর ও বিশেষায়িত ইউনিটে নতুন ইউনিফর্মের আনুষ্ঠানিক ব্যবহার শুরু হয়েছে। তবে জেলা পর্যায়ের ইউনিটগুলো এখনো নতুন পোশাক পায়নি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, আজ থেকে ডিএমপি সদস্যরা নতুন পোশাক পরে মাঠে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, রাজধানীর বিভিন্ন ইউনিটের সদস্যদের নতুন পোশাকে দেখা গেছে, যা পুলিশের দৃশ্যমান পরিবর্তন এনে দিয়েছে।

এর আগে পুলিশ সদর দফতর জানায়, ডিএমপি, সিএমপি, হাইওয়ে পুলিশ, রিভার পুলিশ এবং পিবিআইসহ বিশেষায়িত ইউনিটগুলো প্রথম ধাপে নতুন পোশাক পরিধান করবে। ১৫ নভেম্বরের মধ্যে এসব ইউনিটে পোশাক সরবরাহ সম্পন্ন হয়। পর্যায়ক্রমে রেঞ্জ ও জেলা পর্যায়ের সদস্যদের কাছেও নতুন পোশাক পৌঁছে দেওয়া হবে।

গত বছর জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর শুরু হওয়া বৃহত্তর সংস্কার কর্মসূচির অংশ হিসেবে পুলিশ, আনসার, ভিডিপি এবং র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইউনিফর্মের রঙ ও নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বছরের ২০ জানুয়ারি অনুমোদন পাওয়া এ পরিবর্তনের লক্ষ্য-বাহিনীগুলোকে আধুনিক, স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন প্রতীক হিসেবে উপস্থাপন করা।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ