ATN
শিরোনাম
  •  

ভরিতে সাড়ে ৫ হাজার টাকা কমল স্বর্ণের দাম

         
ভরিতে সাড়ে ৫ হাজার টাকা কমল স্বর্ণের দাম

ভরিতে সাড়ে ৫ হাজার টাকা কমল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। ভরিতে ৫ হাজার ৫১৯ টাকা কমিয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা। আগামীকাল রোববার থেকে সারা দেশে এ দাম কার্যকর হবে।

আজ শনিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস-এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত জানায়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় স্বর্ণের নতুন দর সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৭১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে স্বর্ণের দামের সঙ্গে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৪ হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৩ হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০১ টাকা।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ