রাজধানীর হাতিরঝিলের মধুবাগ ব্রিজে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পরপরই সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ জানায়, আজ সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে হাতিরঝিল থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক ফুয়াদ আহমেদ বলেন, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। মোটরসাইকেলের আগুন নেভানো হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।”
পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস