ATN
শিরোনাম
  •  

জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, দুই পুলিশ সদস্য ক্লোজড

         
জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, দুই পুলিশ সদস্য ক্লোজড

জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, দুই পুলিশ সদস্য ক্লোজড

পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে স্মৃতিস্তম্ভের একটি অংশ কালো হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ শনিবার ভোরে কোনো এক সময় দাহ্য পদার্থ ব্যবহার করে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়।

বিষয়টি নিশ্চিত করে পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, ঘটনাস্থলের নিরাপত্তা দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে অবহেলার কারণে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অগ্নিসংযোগের ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পরে ঘটনাস্থলে জড়ো হয় বিএনপি, জামায়াত, ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ