কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করার প্রতিশ্রুতি বিএনপি-জামায়াত নেতাদের
ক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হবে বলে প্রতিশ্রতি দিয়েছেন বিএনপি ও জামায়াতের নেতারা। আর দাবি না মানলে শাপলা চত্বরের মতো গণঅন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি ইসলামী দলের নেতাদের।
আজ শনিবার রাজধানী সোহওয়ার্দী উদ্যানে এক সমাবশে এসব কথা বলেন তারা।
কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দেশি- বিদেশী আলেম ওলামাদের এই বিশাল সম্মেলন অনুষ্ঠিত হয়। অংশ নেন ভারত, পাকিস্তান, মিশরসহ বিদেশী প্রায় দেড়শ'রও বেশি মেহমান। যাদের বক্তব্যেও উঠে আসে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি।
সম্মেলনে অংশ নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা প্রতিশ্রতি দেন ক্ষমতায় আসলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করবেন তারা। আর দাবি না মানলে সংসদ ঘেরাও করার হুশিয়ারি দেন ইসলামী দলের নেতারা।
নির্বাচনের আগে কাদিয়ানবিরোধী এই সম্মেলন সরকারকে যেমন তাদের শক্তি প্রদর্শন করলো তেমনি রাজনৈতিক দলগুলোর কাছেও একটি বার্তা পৌঁছে দিলো প্রথম সারির দুই রাজনৈতিক দল।
রিপোর্ট : সো. বি/টুবন