পর্যটন সার্ভিস হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো শতবর্ষী প্যাডেল স্টিমার পি এস মাহসুদ।
আজ শনিবার সকালে পুনরায় চালু হতে যাওয়া শতবর্ষী ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম. সাখাওয়াত হোসেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা জানান, পি এস মাহসুদ নৌযানটি বাংলাদেশের নদীজ সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত প্রতীক। একসময় দেশে নদীপথই যে যোগাযোগ ও সংস্কৃতির প্রাণ ছিলো, এই স্টিমারটির মাধ্যমে নতুন প্রজন্ম তা জানতে পারবে।
আগামী ২১ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি শুক্রবার ঢাকা থেকে বরিশাল এবং শনিবার বরিশাল থেকে ঢাকা রুটে চলবে স্টিমারটি। নিরাপত্তা নিশ্চিতে এতে সংযোজন করা হয়েছে আন্তর্জাতিক মানের নিরাপত্তা সরঞ্জাম, লাইফবোট, ফায়ার সেফটি ও জিপিএস ব্যবস্থা। ইঞ্জিনে ব্যবহৃত হয়েছে কম ধোঁয়া নির্গমনকারী প্রযুক্তি, যা নদীপথে দূষণ হ্রাসে সহায়ক হবে।
রিপোর্ট : স. আ/টুবন