৯০ দিনের বাকিতে রোজার পণ্য আমদানির সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ৯০ দিনের বাকিতে রোজার পণ্য আমদানির সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক বলছে, রমজান মাসে নিত্যপণ্যের সরবরাহ বাড়াতে আমদানিকারকরা এখন থেকে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মশলা এবং খেজুর ৯০ দিন পর্যন্ত মেয়াদে সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানি করতে পারবেন।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই সুবিধা ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। যা আমদানিকারকদের বিল পরিশোধ ব্যবস্থাপনায় শিথিলতা দেবে।
এর আগে, বাংলাদেশ ব্যাংক ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য ন্যুনতম এলসি মার্জিন বা নগদ জমা নির্ধারণেরও নির্দেশ দিয়েছে।
বাংলাদেশ ব্যাংক মনে করছে, এই দুই সিদ্ধান্তের ইতিবাচক প্রভাব পড়বে নিত্যপণ্য আমদানিতে।
রিপোর্ট : গো. কা র/টুবন