ATN
শিরোনাম
  •  

মিরপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় যুবকের মৃত্যু

         
মিরপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় যুবকের মৃত্যু

মিরপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় যুবকের মৃত্যু

রাজধানীর মিরপুরের শাহআলী এলাকায় বাসে আগুন দিয়ে পালানোর সময় জনতার ধাওয়ায় তুরাগ নদীতে ঝাঁপ দেয় সাইয়াফ (১৮) নামে এক দুষ্কৃতকারী। সাঁতার না জানায় তিনি পানিতে ডুবে মারা যান।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে উত্তর নবাবেরবাগ সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পাশের সড়কে। পাকা রাস্তার ওপর দাঁড়ানো একটি ফাঁকা বাসে কয়েক যুবক প্লাস্টিকের বোতলে করে কেরোসিন ছিটিয়ে অগ্নিসংযোগ করে এবং মোবাইলে ভিডিও ধারণ করছিল। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন তাদের ধাওয়া করে।

জনতা ঘটনাস্থল থেকে রুদ্র মোহাম্মদ নাহিয়ান (১৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। পালানোর চেষ্টায় সাইয়াফ তুরাগ নদীতে ঝাঁপ দিলে ডুবে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একজন দুষ্কৃতকারী ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম বলেন, “নাশকতার ঘটনায় পলাতক আরেকজনকে গ্রেফতারে অভিযান চলছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ