জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র মূখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী।
আজ বৃহস্পতিবার রাজধানীর রূপায়ন টাওয়ারে, এনসিপি’র সহযোগী সংগঠন কৃষক শক্তির আলোচনা অনুষ্ঠান এ দাবি জানান তিনি।
এ সময় দলটির অন্য কেন্দ্রীয় নেতারা তাদের বক্তব্যে বলেন, কৃষকরা দেশের চালিকাশক্তি হলেও রাজনীতিতে তাদের মতামত উপেক্ষিত থেকেছে। তাই, কৃষকদেরও জাতীয় রাজনীতিতে অন্তর্ভূক্ত করতে কাজ করছে এনসিপি।
এসময় দলটির মূখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সংস্কার নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করেন। আগামী ১৭ নভেম্বর শেখ হাসিনার মামলায় রায় মাইলফলক হবে বলেও আশাবাদ জানান তিনি।
রিপোর্ট : এটিএন নিউজ/টুবন