ঢাকা-খুলনা মহাসড়কে অবরোধ, সব ধরনের যানবাহন চলাচল বন্ধ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ভোর সাড়ে ৬টা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধের কারণে ঢাকা-খুলনা মহাসড়ক পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে।
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর সকাল সাড়ে ৬টা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করলে এ পরিস্থিতি তৈরি হয়।
এতে করে মহাসড়কের উভয় পাশে শত শত যাত্রীবাহী বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে আছে। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে খুলনামুখী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
বিক্ষোভকারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে পুখুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদে মহাসড়কের ওপর গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন কেটে নেওয়ার পরিবর্তে ভাঙ্গা নিয়ে গঠিত ফরিদপুর-৫ আসন পুনঃপ্রবর্তনের দাবি জানিয়েছেন।
তাদের এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ অবরোধ চলবে বলে ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সুয়াদী এলাকার মূল সড়কের ওপর এখনো গাছের গুঁড়ি ফেলে রাখা হয়েছে। অবরোধকারীরা দা, লাঠিসহ অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, আমাদের টিম ঘটনাস্থলে আছে। চেষ্টা চলছে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার। তবে অবরোধকারীরা অবরোধ সরিয়ে নেওয়ার কথা বলে সরিয়ে নেয়। আমরা চলে গেলে বা আমাদের সদস্য কমে গেলে ফের রাস্তা বন্ধ করে দিচ্ছে। আমাদের সাথে জেলা পুলিশ ও র্যাব কাজ করছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা. সি