নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সন্দেহে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে নির্জন আমিন খান নামে সন্দেহভাজন এক কিশোরকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে কিশোরটিকে আটক করা হয়। আটকের পর নির্জনকে পুলিশভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।
ধানমন্ডি জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান কিশোর আটকের তথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশের তথ্যমতে, আটক কিশোরের বয়স ১৪। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা। আটকের সময় কিশোরের পরনে ছিলো প্যান্টস, কোট এবং টাই। তার হাতে একটি স্কুল ব্যাগ ছিলো।
পুলিশ কর্মকর্তা শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, আটক কিশোরের আচরণ সন্দেহজনক। তার কথা বিভ্রান্তিকর। সে নিজেকে শিক্ষার্থী পরিচয় দিচ্ছে। একবার বলছে, সে ছাত্রদল করে। আরেকবার বলছে, ছাত্রশিবির করে।
পুলিশ কর্মকর্তা শাহ মোস্তফা তারিকুজ্জামান আরও বলেন, আটক কিশোরের ব্যাগে পাওয়া কাগজপত্রসহ অন্যান্য আলামতে মনে হচ্ছে, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ডাকা আজ বৃহস্পতিবারের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঠেকাতে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো ব্যক্তি নাশকতা করতে পারে, এমন সন্দেহ হলেই তাকে আটক করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় গত মঙ্গলবার এ নির্দেশ দেওয়া হয়।
রিপোর্ট : এটিএন নিউজ/টুবন