ATN
শিরোনাম
  •  

কপ থার্টি : ব্যর্থ হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন!

         
কপ থার্টি : ব্যর্থ হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন!

কপ থার্টি : ব্যর্থ হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন!

অস্পষ্ট লক্ষ্য নিয়েই ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন, কপ থার্টি। সম্মেলনের মূল লক্ষ্য ও আলোচ্য বিষয় নিয়ে যেমন অনিশ্চয়তা, তেমনই জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসা, অর্থায়ন ও অভিযোজন পরিকল্পনা ঘিরেও দেশগুলোর মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। ক্রমেই হতাশার ছায়া নেমেছে সম্মেলন ঘিরে।

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান জলবায়ু সংকটের মধ্যেই ব্রাজিলের আমাজনের শহর, বেলেমে চলছে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন, কপ থার্টি। তবে এখনো স্পষ্ট নয় দেশগুলো ঠিক কোন বিষয়ে ঐকমত্যে পৌঁছাবে। দূষণকারী জ্বালানি ধীরে ধীরে বন্ধ করার যে প্রতিশ্রুতি ২০২৩ সালে দেয়া হয়েছিল, তারও কোনো অগ্রগতি নেই।

ছবি
পরিস্থিতি জটিল হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের ঘোষণায়, তারা ২০২৬ সালের জানুয়ারিতে প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যাবে। ইউরোপীয় ইউনিয়নও উচ্চাভিলাষী জলবায়ু লক্ষ্য কিছুটা শিথিল করেছে। ফলে, এবারের সম্মেলনে নতুন বৈশ্বিক চুক্তি আদৌ সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। একদিকে পরিবেশ রক্ষার কথা বলা হচ্ছে, অন্যদিকে আমাজনে ১ লাখ গাছ কেটে বিদেশি প্রতিনিধিদের জন্য চার লেনের হাইওয়ে তৈরি করা হয়েছে। আলোচনায় রয়েছে, নিরাপত্তা বলয় ভেঙে সম্মেলনের ভিতরে ঢুকে পড়ছে বিক্ষোভ। পিছু ছাড়ছে না নতুন নতুন বিতর্ক। সব মিলিয়ে হতাশাগ্রস্ত বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

ছবি
প্রতিদিনই সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন দেশে হচ্ছে বিক্ষোভ। তাদের সুরে সুর মেলাচ্ছেন বিশ্লেষকরাও। বলছেন, বৈশ্বিক জলবায়ুর দুরবস্থার জন্য বিশ্ব মোড়লদের নির্বিকার ভূমিকাই দায়ী।

প্যারিস চুক্তির ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্যমাত্রা বজায় রাখতে বিশ্বকে ২০৩৫ সালের মধ্যে নির্গমন ৬৫ শতাংশ কমানো উচিত। কিন্তু সম্মেলনে বর্তমান এনডিসি পরিকল্পনাগুলো প্রায় ১০ শতাংশ কমানোর ইঙ্গিত দিচ্ছে, যা নিতান্তই অপর্যাপ্ত।

রিপোর্ট : অ/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ