ATN
শিরোনাম
  •  

পেরুতে বাস খাদে পড়ে নিহত ৩৭

         
পেরুতে বাস খাদে পড়ে নিহত ৩৭

পেরুতে বাস খাদে পড়ে নিহত ৩৭

পেরুতে একটি সড়ক থেকে যাত্রীবাহী বাস ঘভীর খাদে পড়ে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

স্থানীয় সময় বুধবার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় আরেকুইপা অঞ্চলে বাসটি রাস্তা থেকে গভীর খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।

আরেকুইপার ওকোনা জেলায় প্যানআমেরিকানা সুর মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আরেকুইপার আঞ্চলিক স্বাস্থ্যপ্রধান ওয়ালথার ওপোর্তো বলেন, বাস দুর্ঘটনায় ৩৬ জন ঘটনাস্থলেই মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। ওপোর্তো বলেন, বাসটি প্রথমে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা খায়। এরপর রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় আহত ২৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পরপরই দেশটির হাইওয়ে পুলিশের প্রাথমিক এক প্রতিবেদনে ১৬ জনের প্রাণহানির তথ্য জানানো হয়েছিল।

রিপোর্ট : আ. সা/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ