ATN
শিরোনাম
  •  

এবার রাজধানীর ধোলাইপাড়ে বাসে আগুন

         
এবার রাজধানীর ধোলাইপাড়ে বাসে আগুন

এবার রাজধানীর ধোলাইপাড়ে বাসে আগুন

রাজধানীর ধোলাইপাড়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে বাসটির নাম জানা যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আজ বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে বাসে আগুন লাগার সংবাদ পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ করতে ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আজ সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে ধোলাইপাড়ে একটি বাসে আগুন লেগেছে। ‌খবর পাওয়ার পর আমাদের একটি ইউনিট বাসের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ‌এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ আমাদের কাছে আসেনি।

তবে কীভাবে আগুন লেগেছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ করছে দুর্বৃত্তরা। ‌একই সঙ্গে বিভিন্ন পরিবহনের যাত্রীবাহী বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটছে।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ