ATN
শিরোনাম
  •  

দাবি মানতে জামায়াতসহ ৮ দলের আল্টিমেটাম

         
দাবি মানতে জামায়াতসহ ৮ দলের আল্টিমেটাম

দাবি মানতে জামায়াতসহ ৮ দলের আল্টিমেটাম

দাবি না মানলে প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবনের সামনে লাগাতার অবস্থানের হুশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত আট দল। নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ ৫ দফা দাবি মানা না হলে, আগামী রোববার থেকে এই কর্মসূচি ঘোষণা করবে দলগুলো।

আজ বুধবার দুপুরে এক যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় রাজনৈতিক জোট।

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনের ৮ দলীয় রাজনৈতিক জোটের নতুন কর্মসূচি ঘোষণা করতেই, রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জাতীয় নির্বাচনের আগেই গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ সুনির্দিষ্ট ৫টি দাবি মেনে নিতে সরকারকে সময় বেধে দেন আট দলের নেতারা।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান জানান, আগামীকাল বৃহস্পতিবার ১৩ নভেম্বর ফ্যাসিবাদী শক্তির মোকাবেলায় রাজপথে থাকবে আট দল। ১৪ই নভেম্বর শুক্রবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল এবং ১৬ নভেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

৮ দলের নেতারা জানান, গণভোটে নোট অফ ডিসেন্ট প্রসঙ্গে কোনো প্রশ্ন মেনে নেবেন না তারা। আলোচনার মাধ্যমেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ সঙ্কট সমাধান করবেন বলেও প্রত্যাশা তাদের।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, নিজেদের রাজনৈতিক অসহায়ত্ব লুকাতে নির্বাচন পেছানোর ইস্যুতে জামায়াতকে দায়ী করছে বিএনপি। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে আট দল সরকারকে সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।

রিপোর্ট : আ. সি/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ