ATN
শিরোনাম
  •  

মাইলস্টোন দুর্ঘটনা : চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন যমজ দুই শিশু

         
মাইলস্টোন দুর্ঘটনা : চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন যমজ দুই শিশু

মাইলস্টোন দুর্ঘটনা : চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন যমজ দুই শিশু

প্রায় সাড়ে তিন মাস চিকিৎসার পর অবশেষে বাড়ি ফিরেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত দশ বছর বয়সী যমজ শিশু সারিনাহ জাহান সায়রা ও সাইবাহ জাহান সায়মা। তাদের নিয়ে বিমান দুর্ঘটনায় দগ্ধ ৩৩ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলো।

আজ বুধবার সকালে ইনস্টিটিউটের পরিচালকের কার্যালয়ে দুই শিশুকে বিদায় জানান চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।

পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, সায়রা ৩০ শতাংশ এবং সায়মা ১৫ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। দুর্ঘটনায় আহত ৫৭ জনের চিকিৎসা দিয়েছেন তারা। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ২০ জন, একজনকে ট্রমা ম্যানেজমেন্টের জন্য মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে। তিনজন এখনো চিকিৎসাধীন, তবে তারা শঙ্কামুক্ত। তাদের ফলোআপ চিকিৎসা দেয়া হচ্ছে।

গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মর্মান্তিক সেই দুর্ঘটনায় ৩৬ জন নিহত এবং ১২৪ জন আহত হন। দুর্ঘটনার কারণ হিসেবে যুদ্ধবিমানের পাইলটের উড্ডয়ন-ত্রুটি চিহ্নিত করেছে তদন্ত কমিটি।

বিদায়ের সময় যমজ শিশুর বাবা-মা ইয়াসিন মজুমদার ও আকলিমা আক্তার সবার প্রতি কৃতজ্ঞতা জানান ও দোয়া চান।

রিপোর্ট : সা. সু/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ