ATN
শিরোনাম
  •  

ধামরাইয়ে আড়াই কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

         
ধামরাইয়ে আড়াই কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

ধামরাইয়ে আড়াই কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

ঢাকার ধামরাইয়ে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ কেতাবুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৪।

আজ বুধবার, ১২ নভেম্বর সকাল ৯টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী এলাকায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে হেরোইনসহ কেতাবুল ইসলামকে গ্রেপ্তার করে র‍্যাব-৪।

আটক কেতাবুল ওই বাড়ির ভাড়াটিয়া। তিনি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

র‍্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে তাকে নজরদারিতে রাখার পরে আজ সকালে অভিযান চালিয়ে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য আড়াই কোটি টাকার মতো।

র‌্যাব-৪ সিপিসি-২ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ নাজমুল ইসলাম বলেন, এসব হেরোইন সাভার, আশুলিয়া, ধামরাই ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় চালান করা হতো। আটক কেতাবুলের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা জানার চেষ্টা চলছে।

রিপোর্ট : সো. রা/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ