ATN
শিরোনাম
  •  

মিরপুরে বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

         
মিরপুরে বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

মিরপুরে বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

রাজধানীর মিরপুর সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।

‎আজ বুধবার, ১২ নভেম্বর দুপুর সাড়ে ১২ টার পর মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে শতাব্দী পরিবহন নামে একটি বাসে আগুন দেয় দূর্বৃত্তরা।

‎‎স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২ টার পর হঠাৎ করে মোটরসাইকেলযোগে কয়েকজন এসে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দেয়। এ সময় আশপাশের সবাই আতঙ্কে এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে। এ ঘটনার পর পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

‎‎ডিএমপি শাহ আলী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রিপন জানান, বাসে আগুন দেয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আমাদের টিম পাঠিয়েছি। এথনও আমরা বিস্তারিত কিছু জানতে পারিনি।

রিপোর্ট : এটিএন নিউজ/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ