ATN
শিরোনাম
  •  

আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দেই খুন হন মামুন, নির্দেশ দেন শীর্ষ সন্ত্রাসী রনি

         
আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দেই খুন হন মামুন, নির্দেশ দেন শীর্ষ সন্ত্রাসী রনি

আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দেই খুন হন মামুন, নির্দেশ দেন শীর্ষ সন্ত্রাসী রনি

পুরান ঢাকার শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বের কারণে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যার জন্য মাত্র দুই লাখ টাকায় চুক্তি করা হয়েছিল দুজন শ্যুটারকে। আর তাকে হত্যার নির্দেশ দিয়েছে ইমন-মামুন গ্রুপের আরেক শীর্ষ সন্ত্রাসী রনি। তবে শীর্ষ সন্ত্রাসী ইমন এই হত্যার সাথে জড়িত কী না তা খতিয়ে দেখছে গোয়েন্দারা।

আজ বুধবার, ১২ নভেম্বর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

ডিবি জানিয়েছে, মামুন হত্যায় অন্তত ৯ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। হত্যার পরিকল্পনা করা হয়েছিল মিরপুরে রনির বাসায় এবং ৫ জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এর আগে রনি বহুবার মামুনকে হত্যার পরিকল্পনা করেছিলেন।

মামুনকে গত সোমবার সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

মহানগর ডিবি প্রধান বলেন, মামুন পুরান ঢাকার শীর্ষ সন্ত্রাসী ইমন-মামুন গ্রুপের সদস্য ছিলেন এবং তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী।

এদিকে, ৫ আগস্টের পর যেসব শীর্ষ সন্ত্রাসীরা জামিন পেয়ে বেশকিছু অপকর্ম করেছে। তাদের বিষয়েও ডিবি তৎপর আছে বলে দাবি তাদের।

রিপোর্ট : এটিএন নিউজ/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ