ATN
শিরোনাম
  •  

ইসরায়েলের পার্লামেন্টে প্রথম ধাপে ‘সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড’ বিল অনুমোদন

         
ইসরায়েলের পার্লামেন্টে প্রথম ধাপে ‘সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড’ বিল অনুমোদন

ইসরায়েলের পার্লামেন্টে প্রথম ধাপে ‘সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড’ বিল অনুমোদন

সন্ত্রাসবাদের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করতে বিতর্কিত একটি বিল প্রথম দফার ভোটে অনুমোদন দিয়েছে ইসরায়েলি পার্লামেন্ট।

সোমবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে বিলটি উত্থাপন করেন কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির। ১২০ সদস্যের নেসেটে বিলের পক্ষে ৩৯ ভোট এবং বিপক্ষে ১৬ ভোট পড়ে। বিতর্কিতে এই বিলটিতে নেতানিয়াহু সরকারের সমর্থন থাকার ইঙ্গিত পাওয়া গেছে। তবে বিলটি আইনে পরিণত হতে দ্বিতীয় ও তৃতীয় পাঠেও এটি পাস হতে হবে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত আইনের খসড়ায় বলা হয়েছে, যারা জাতিগত ঘৃণা-বিদ্বেষ থেকে ইসরায়েলিদের হত্যা করবে বা ইসরায়েল রাষ্ট্র ও ইহুদি জনগণের নিজ ভূমিতে পুনর্জাগরণে আঘাত করবে তাদের ক্ষেত্রে মৃত্যুদণ্ড প্রযোজ্য হবে। বিলটির ভাষা এমনভাবে সাজানো হয়েছে যাতে ইহুদিদেরকে হত্যার দায়ে কেবলমাত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধেই এই আইন প্রযোজ্য হয়।

অন্যদিকে, ইসরায়েলিরা ফিলিস্তিনিদের ওপর হামলা করলে এ আইন প্রযোজ্য হবে না।

রিপোর্ট : এটিএন নিউজ/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ