ATN
শিরোনাম
  •  

মোহাম্মদপুর প্রিপারেটরি বয়েজ স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ

         
মোহাম্মদপুর প্রিপারেটরি বয়েজ স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ

মোহাম্মদপুর প্রিপারেটরি বয়েজ স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিপারেটরি স্কুল এন্ড কলেজে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

গতকাল ১১ নভেম্বর, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪ মিনিটে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলযোগে চার দুর্বৃত্ত এসে পরপর দুটি পেট্রোল বোমা প্রিপারেটরি বয়েজ স্কুলকে লক্ষ্য করে নিক্ষেপ করে। পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাতে দুটি মোটরসাইকেল এসে একটি রাউন্ড দিয়ে প্রিপারেটরি স্কুলের সামনে থেমে যায়। এদের মধ্যে দুটি মোটরসাইকেলের চালকের মাথায় হেলমেট; বাকি দুজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা ছিল। এরপর একটি মোটরসাইকেল থেকে নেমে একজন পেট্রোল বোমায় আগুন ধরিয়ে দুটি বোমা স্কুলের গেট লক্ষ্য করে নিক্ষেপ করে। পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

রাতেই মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্কুলকে লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

রিপোর্ট : এটিএন নিউজ/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ